ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

উলিপুরে দুর্গাপূজা মণ্ডপ ও কালী মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

মো: রোকন মিয়া, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান। বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে তিনি সরেজমিনে ঘুরে দেখেন সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পূজা উদযাপনের প্রস্তুতি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) মো. বজলার রহমান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও কুড়িগ্রাম পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার সদস্য-সচিব স্বপন কুমার সাহা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান উলিপুর উপজেলার নারিকেলবাড়ী বকুলতলা শ্রী শ্রী কালী মন্দিরও ঘুরে দেখেন। এ সময় তিনি পূজামণ্ডপে আয়োজিত আরতী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পরিদর্শন শেষে কুড়িগ্রাম পূজা উদযাপন ফ্রন্টের জেলা সদস্য-সচিব স্বপন কুমার সাহা বলেন, প্রশাসনের সহযোগিতায় এবার ভক্তরা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারছেন। আমরা আশা করছি, এ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

উলিপুরে দুর্গাপূজা মণ্ডপ ও কালী মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান

আপডেট সময় ১০:১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫