ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

উলিপুরে ধর্মীয় উচ্ছ্বাস-আনন্দে প্রতিমা বিসর্জন

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

মো. রোকন মিয়া কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (২ অক্টোবর ) বিকেলে ৪ ঘটিকা থেকে সন্ধ্যা ৭ টায় উলিপুর কাচারী পুকুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

সকাল থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের ঢল নামে। বিকেলের পর থেকেই বিভিন্ন পূজা মণ্ডপ থেকে ভক্তরা শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিয়ে কাচারী পুকুরে আসতে শুরু করে। ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খধ্বনি আর জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ভেলায় প্রতিমা নিয়ে ভক্তরা পুকুরের জলে প্রবেশ করে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন।

এ সময় নারী-পুরুষসহ সব বয়সী ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানাতে আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকের চোখে ছিল অশ্রু, আবার ছিল আগামী বছরের পূজায় দেবীর আগমনের প্রত্যাশা।

বিসর্জনকে কেন্দ্র করে কাচারী পুকুরপাড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রতিমা বিসর্জন দেখতে ভিড় জমান এলাকাবাসী ও হাজারো দর্শনার্থী। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা জুড়ে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

উলিপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দ জানান শান্তিপূর্ণভাবে এবং যথাযথ ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব সফলভাবে শেষ করতে পেরেছেন তারা।

ভক্তরা বলেন,দেবী দুর্গাকে বিদায় দিলেও আমরা প্রার্থনা করছি, আগামী বছর আবার নতুন উদ্যমে মা আসবেন পৃথিবীতে। মা আসবেন আশীর্বাদ নিয়ে।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো উলিপুর উপজেলার শারদীয় দুর্গোৎসব।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

উলিপুরে ধর্মীয় উচ্ছ্বাস-আনন্দে প্রতিমা বিসর্জন

আপডেট সময় ০৫:৪১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫