ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রৌমারীতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

মো.রোকন মিয়া কুড়িগ্রাম জেলা, প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে মাহিম (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পালের চর মনো খাঁ বাড়ির পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদের সংলগ্ন একটি খালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খালের ধারে খেলার সময় অসাবধানতাবশত মাহিম ও মরিয়ম নামের দুই শিশু পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে মরিয়মকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও মাহিম নিখোঁজ থাকে।
নিখোঁজ মাহিম উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী গ্রামের জাইদুল ইসলাম ও আফরোজা খাতুন দম্পতির একমাত্র পুত্র। সে মায়ের সঙ্গে নানাবাড়ি পালের চরে বেড়াতে এসেছিল। মাহিমের নানা মাইন উদ্দিন ওই এলাকার স্থায়ী বাসিন্দা।
খবর পেয়ে রৌমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে রৌমারীতে ডুবুরি দল না থাকায় তারা শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরবর্তীতে জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দীর্ঘ সময় অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পালের চর এলাকা।
এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিক বলেন,পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী যথাযথভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রৌমারীতে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:৩৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫