ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রংপুর শুকুরের হাটে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশদের সন্ধানে সমকাল সমাজ উন্নয়ন সংস্থার কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় ০১:০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

উত্তর জনপদের মানুষের দারিদ্র্য দূরিকরণ সহ সামাজিক এবং পারিবারিক উন্নয়নে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা সমকাল সমাজ উন্নয়ন সংস্থা রংপুর জেলা সহ ৪টি জেলায় উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করছে। সমাজে পিছিয়ে পড়া তরুণ উদ্যোক্তা ও স্বল্প আয়ের পরিবারভুক্ত বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে “ছোটো উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব-ব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক ও করিগরি সহযোগিতায় সমকাল সমাজ উন্নয়ন সংস্থা RAISE প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় ৯ অক্টোবর’২০২৫ (বৃহস্পতিবার) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট ডিগ্রী কলেজ মাঠে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। কোভিড-১৯ বা অন্য কোন দূর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের উদ্যোগ সচল করতে, তরুণ উদ্যোক্তাদের উদ্যোগ সম্প্রসারণ করতে এবং অনানুষ্ঠানিক খাতে (ওস্তাদ-সাগরেদ মডেলে) বেকার তরুণদের প্রশিক্ষণ প্রদানের জন্য শিক্ষানবিশ অনুসন্ধানে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে “কমিউনিটি আউটরিচ সভা” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম রোকন কবির, পরিচালক, সমকাল সমাজ উন্নয়ন সংস্থা। প্রধান অতিথি তার বক্তব্যে রেইজ প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড বিষয়ে আলোচনা করেন, তিনি তরুণদের প্রশিক্ষণ নিয়ে বেকার জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে সমাজের উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের আহবান জানান। প্রশিক্ষণ শেষে তরুণ উদ্যোক্তাদের উদ্যোগ শুরুর জন্য সহজ শর্তে ঋণ দানের আশ্বাস প্রদান করেন। রেইজ প্রকল্পের সমন্বয়কারী মোঃ সম্রাট আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন সমকাল সমাজ উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক, ভেন্ডাবাড়ী, এটিএম সাফিউজ্জামান ইমন। শাখা ব্যবস্থাপক, শুকুরের হাট, মোঃ লিটন সরকার। রেইজ প্রকল্পের কেইস ম্যানেজমেন্ট অফিসার মোঃ মহিদুল ইসলাম, এ্যাকাউন্টস অফিসার মোছাঃ বিউটি আক্তার সহ সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

সভায় শুকুরের হাট ও খালাশপীর শাখার কর্মএলাকা হতে আগত প্রায় দেড় শতাধিক তরুণ উদ্যোক্তা, শিক্ষানবিশ, স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তা কমিউনিটি আউটরিচ সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আগামীতে যে সকল তরুণ উদ্যোক্তা রেইজ প্রকল্প হতে ঋণ সহায়তা গ্রহণ করবেন এবং যে সকল তরুণ-তরুণী শিক্ষানবিশ প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হতে আগ্রহী আউটরিচ সভার মাধ্যমে তাদের বাছাইকার্য সম্পন্ন করা হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রংপুর শুকুরের হাটে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশদের সন্ধানে সমকাল সমাজ উন্নয়ন সংস্থার কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫