ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

উলিপুরে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ইত্যাদি অনুষ্ঠান — নিরাপত্তায় নজির স্থাপন করলেন প্রশাসন

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

মো.রোকন মিয়া কুড়িগ্রাম জেলা প্রতিনিধ:

কুড়িগ্রামের উলিপুরে বহুল জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’–র শুটিংকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। উপজেলার ঐতিহ্যবাহী একটি মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে হাজারো দর্শকের সমাগম ঘটে। পুরো অনুষ্ঠান ঘিরে ছিল উচ্ছ্বাস, আগ্রহ ও আনন্দের আমেজ।
আয়োজনটি নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা এবং উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান ব্যক্তিগতভাবে পুরো অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন।

শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উলিপুরের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানটি স্থানীয়ভাবে নক্ষত্র উলিপুর হিসেবে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

তাঁদের নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের সদস্যরা অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলেন। ফলে বিশাল জনসমাগম সত্ত্বেও কোথাও কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। দর্শনার্থীরা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন।

স্থানীয়রা জানান, এতো বড় আয়োজনে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আমরা গর্বিত। প্রশাসনের সঠিক তদারকি ও আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিকতার কারণেই এটি সম্ভব হয়েছে।
উলিপুরের সাংস্কৃতিক অঙ্গনের কর্মী ও তরুণ সমাজের প্রতিনিধিরা বলেন, উলিপুরে ইত্যাদির আয়োজন আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা উলিপুর প্রশাসন, পুলিশ বিভাগ ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

উলিপুরে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ইত্যাদি অনুষ্ঠান — নিরাপত্তায় নজির স্থাপন করলেন প্রশাসন

আপডেট সময় ০৫:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫