ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

মুন্সিগঞ্জ সদর উপজেলার রতনপুরে আনসার ক্যাম্পের পাশে ডোবা থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ সদরে হাত-পা বাঁধা ও কম্বল দিয়ে পেচানো অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার হয়েছে। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

আজ আজ ৩ রা নভেম্বর রোজ সোমবার সকালে পঞ্চসার ইউনিয়নের রতনপুর আনসার ক্যাম্পের পাশের একটি ডোবায় মরদেহটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসেন নিখোঁজ অটোচালকের স্বজনরা। পরে তারা মরদেহ শনাক্ত করেন।

মৃত মজিবর মাঝি (৪৫) বরিশাল জেলার হিজলা থানার বাসিন্দা। মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় তিনি ভাড়ায় থেকে অটোরিকশা চালাতেন।

মজিবর মাঝির ছেলে মো. রাসেল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাবা মুন্সিগঞ্জে একা বসবাস করতেন। তিনি স্থানীয় একটি গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশাটি চালাতেন। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে তিনি বের হন। এরপর আর ফেরেননি। গতকাল গ্যারেজ মালিক আমাকে ফোন দিয়ে জানালে আমি থানায় সাধারণ ডায়েরি করি। পরে আজ বাবার মরদেহ পাওয়া যায়। অটোরিকশাটির কোন হদিস নেই।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

মুন্সিগঞ্জ সদর উপজেলার রতনপুরে আনসার ক্যাম্পের পাশে ডোবা থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:২৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫