আপডেট সময়
১২:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
১৭৮
বার পড়া হয়েছে
খাজা নাজিবুল্লাহকে দল থেকে বহিষ্কার
খাজা নাজিবুল্লাহকে দল থেকে বহিষ্কার (পত্নীতলা প্রতিনিধি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদি দলের নওগাঁ জেলা কমিটির সাবেক সহ-সভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। ১ ফেব্রুয়ারি ২০২৬ রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নওগাঁ জেলাধীন পত্নীতলা উপজেলার সদস্য ও জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মো. খাজা নাজিবুল্লাহ চৌধুরিকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও একই আসনের বিএনপির দায়িত্বশীল সদস্য মো. রুহুল আমিনকেও বহিষ্কার...
খাজা নাজিবুল্লাহকে দল থেকে বহিষ্কার
(পত্নীতলা প্রতিনিধি)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদি দলের নওগাঁ জেলা কমিটির সাবেক সহ-সভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। ১ ফেব্রুয়ারি ২০২৬ রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নওগাঁ জেলাধীন পত্নীতলা উপজেলার সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. খাজা নাজিবুল্লাহ চৌধুরিকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও একই আসনের বিএনপির দায়িত্বশীল সদস্য মো. রুহুল আমিনকেও বহিষ্কার করা হয়েছে।