ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

সান্তাহারে হাত-পা বেঁধে স্ত্রী ও সন্তানের উপর নির্যাতন

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৭২১ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে হাত-পা বেঁধে স্ত্রী ও সন্তানের উপর বাবার নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সান্তাহার পৌর শহরের সান্তাহার চাল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গত শনিবার (২৯মার্চ) সন্ধ্যায় স্ত্রী বাদী হয়ে নিকটবর্তী থানায় স্বামী শরিফুল ইসলাম স্বপনসহ ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কোন জোড়ালো পদক্ষেপ গ্রহণ না করে উল্টো বাদীকে মিমাংসার জন্য একাধিক বার চাপ সৃষ্টি করছেন। ফলে পুলিশের এমন ভূমিকায় প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। এদিকে তার বাবার হুমকি-ধামকি মধ্যে দিয়ে আতঙ্কে দিনযাপন করছেন ভুক্তভোগীর পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯১ সালে মাহফুজা বেগম বিউটির সঙ্গে শরিফুল ইসলাম স্বপনের ধর্মীয় অনুসারে বিবাহ হয়। বিবাহের পর দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। ২০২০ সালে প্রথম স্ত্রীর অনুমতি বিহীন দ্বিতীয় বিয়ে করেন শরিফুল ইসলাম স্বপন। এরপর থেকে প্রথম স্ত্রী ও সন্তানকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করে এবং তাদের সংসারের খরচ দেওয়া বন্ধ করে দেন স্বপন। এতে সন্তান ও নাতিকে নিয়ে কষ্ট করে দিনযাপন করছেন মাহফুজা বেগম বিউটি।

গত শনিবার (২৯ মার্চ) দুপুরে বৈদ্যুতিক লাইন সংযোগ বিচ্ছিন্ন করে বসতবাড়িতে জোরপূর্বক প্রবেশ করে স্ত্রী ও ২৫ বছর বয়সী কন্যা সন্তানকে হাত-পা বেঁধে এলোপাতাড়ি নির্যাতন শুরু করেন স্বপন। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন স্ত্রী ও সন্তান। পরে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনার পর আইনি সহায়তার জন্য ওই দিন রাতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে স্বামী শরিফুল ইসলাম স্বপনসহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের ৭ দিন অতিবাহিত হলেও জোড়ালো কোন পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। এদিকে প্রতিনিয়ত বাদীকে আপোষ মিমাংসা করার জন্য চাপ প্রয়োগ করছেন পুলিশ। ফলে নিরুপায় হয়ে বাবার হুমকি-ধামকি মধ্যে দিয়ে আতঙ্কে দিনযাপন করছেন ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগীর মেয়ে জানান, গত শনিবার হঠাৎ বাবা ও তার দ্বিতীয় স্ত্রীসহ চারজন বাড়িতে এসে আমাদের অমানবিকভাবে নির্যাতন শুরু করে। একপর্যায়ে আমরা অসুস্থ হয়ে যায়। পরে ৯৯৯ ফোন দেওয়ার পর পুলিশ এসে আমাদের উদ্ধার করে। এদিকে পুলিশ পদক্ষেপ না নিয়ে উল্টো বাবার পক্ষ নিয়ে আমাদের আপোষ মিমাংসা করার চাপ দিচ্ছে। বলছেন আপোষ না করলে পুলিশ ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ আমাদের বিপক্ষে চলে যাবে। পুলিশের এমন আচরনে হতবাক হয়েছি। এভাবে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন পার করতে হচ্ছে আমাদের। ঘটনাটির ন্যায় বিচারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিটক হস্তান্তর কামনা করছি।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তদন্ত চলমান।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

সান্তাহারে হাত-পা বেঁধে স্ত্রী ও সন্তানের উপর নির্যাতন

আপডেট সময় ১১:৪৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫