রাজশাহী–২ আসনের ধানের শীষের কান্ডারী মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।
নিজস্ব সংবাদদাতা জাতীয় সাপ্তাহিক আইন সমাজ তারিখঃ ০৫/০২/২০২৬ রাজশাহী–২ আসনের ধানের শীষের কান্ডারী ও বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সাপ্তাহিক আইন সমাজ-এর রাজশাহী ব্যুরো প্রধান। সম্প্রতি অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমসাময়িক রাজনীতি, আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনী মাঠের সার্বিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে মিজানুর রহমান মিনু অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ। তিনি পেশাদার সাংবাদিকতার প্রশংসা করেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় আইন সমাজ-এর রাজশাহী ব্যুরো প্রধান পত্রিকাটির...