
মো. শাহীন আলম,স্টাফ রিপোর্টার:
বাংলা নববর্ষ হলো বাঙালি জাতির প্রাণের উৎসব। গাইবান্ধার সুন্দরগঞ্জে নানান আয়োজনে পালিত হলো ১৪৩২ বাংলা নববর্ষ।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ ঘটিকা হইতে দুপুর ১ টা পর্যন্ত নানান আয়োজনে পালিত হয় বাঙালী জাতির প্রাণের উৎস পহেলা বৈশাখ।১লা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়। এতে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। সবাইকে বরণ করে নেওয়া হয় উৎসবমুখর পরিবেশে। লাল-সাদা পোশাকে, মুখে বৈশাখের গান আর হাতে বাহারি ব্যানার-ফেস্টুন নিয়ে সবাই মেতে উঠে প্রাণের এই উৎসবে।
দিনব্যাপী ছিল নানা আয়োজন। লাঠি খেলা, যেমন ইচ্ছা তেমন সাজো প্রতিযোগিতা, রচনা শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সব মিলিয়ে পৌর এলাকায় ছিল এক আনন্দময় পরিবেশ। বিশেষ করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ছিল উপস্থিত দর্শনার্থীদের কাছে ছিল অনেক আনন্দের।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস।অধ্যাপক মাজেদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও নায়েবে আমীর গাইবান্ধা জেলা জামায়াত।মো. বাবুল আহম্মেদ, আহবায়ক সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি।মো. মাহামুদুল ইসলাম প্রামানিক, সদস্য সচিব সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি।
মো. শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা জামায়াতে আমীর।
নুরুন্নবী প্রামানিক সাজু সাবেক পৌর মেয়র। পৌর জামায়াতের আমীর মুহাম্মদ একরামুল হক, পৌর আমীর।মো. ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া, আহবায়ক পৌর বিএনপি।মো: সেলিম রেজা, তদন্ত ওসি সুন্দরগঞ্জ থানা। মো. ইখতিয়ার আহমেদ পপেল, চেয়ারম্যান বিআরডিপি। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজকরা জানান- এই আয়োজনের মাধ্যমে সংস্কৃতি, ঐতিহ্য এবং বৈশাখী আনন্দ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল আমাদের মূল উদ্দেশ্য।
বাংলা নববর্ষ মানেই পুরোনো বছরের গ্লানি ভুলে নতুন স্বপ্ন, নতুন আশা আর ভালো থাকার অঙ্গীকার। সেই বার্তা নিয়েই সুন্দরগঞ্জের প্রতিটি মানুষ একত্রিত হয় এই আয়োজনে।

Reporter Name 















