ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বৃষ্টির মধ্যেই নেতাকর্মীদের স্লোগানে মুখরিত রাজশাহী, পালিত হলো স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:

বৃষ্টির ঝরঝর ধারা উপেক্ষা করে রাজশাহীতে জাঁকজমকভাবে পালিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ ১৭ বছর পর এভাবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সংগঠনটি।মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় নগরীর সাগরপাড়া থেকে আনন্দ মিছিল শুরু হয়।

মিছিলের নেতৃত্ব দেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ। সঙ্গে ছিলেন বোয়ালিয়া থানা পূর্বের আহ্বায়ক শাকিল আহমেদ আলি, যুগ্ম আহ্বায়ক মেরাজ উদ্দিন রতন, মেহেদী হাসান পলাশ, ফয়সাল ঋত্বিক, তারেক ,রাহাদ,পলাশ, রানা , তানভীর খান্দকার, সদস্য বৃন্দ সুজন, মনি, সোহাগ, বাদল, শিমুল, সাহিদ, রিমন, সহ প্রায় ৫০০ নেতাকর্মী। তারা প্রবল বর্ষণেও হাত উঁচিয়ে স্লোগান দেন এবং রানীবাজার হয়ে মহিলা কলেজ রোডে পৌঁছান।

পরে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাসেল বাবু, যুগ্ম আহ্বায়ক মো. সাঈদ আলীসহ মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দের নেতৃত্বে আরও বড় মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেষে বাটার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।”

আহ্বায়ক মীর তারেক খালেক বলেন, “আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উৎসব নয়, এটা নতুন আন্দোলনের শপথ। জনগণের অধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দল সবসময় মাঠে থাকবে।”

সদস্য সচিব আসাদুজ্জামান জনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হওয়ায় আমরা আবারো প্রমাণ করেছি—স্বেচ্ছাসেবক দল কোনো দমনপীড়ন বা বাধায় দমে যায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পতাকা উঁচিয়ে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাবো।”

বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের স্বেচ্ছাচারী আচরণ, গুম-খুন, দুর্নীতি ও মাদক ছড়িয়ে পড়ায় দেশের মানুষ আজ অসহায়। এসব থেকে জনগণকে রক্ষা করাই হবে স্বেচ্ছাসেবক দলের মূল লক্ষ্য।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে নেতাকর্মীরা ‘শুভ শুভ দিন, স্বেচ্ছাসেবক দলের জন্মদিন’ স্লোগানে রাজশাহীর রাজপথ মুখরিত করে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

বৃষ্টির মধ্যেই নেতাকর্মীদের স্লোগানে মুখরিত রাজশাহী, পালিত হলো স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট সময় ০৪:৪০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫