ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস মহাদেবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ফজলে হুদা বাবুল
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

জামিনের পর জেল গেটেই আবার গ্রেফতার সাংবাদিক মোবারক বিশ্বাস

রাকিব বিশ্বাস

পাবনা জেলা প্রতিনিধিঃ

পাবনায় তিন মামলায় জামিনের পর জেল গেটেই আবার গ্রেফতার করা হলো এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে।

ডিবির ওসি’র নেতৃত্বে একদল ডিবি পুলিশ আজ সকাল ১১টায় পাবনা জেল গেট থেকে তাকে গ্রেফতার করে । এ সময় সাংবাদিকরা ডিবির ওসি’র কাছে তাকে গ্রেফতারর কারন জানতে ওসি বলেন, চাটমোহর থানার ও সি সাংবাদিক মোবারককে গ্রেফতারের জন্য রিকুইজিশন লেটার পাঠিয়েছেন।

চাটমোহর থানার ওসিকে এ বিষয়ে জিজ্ঞেস করলে বলেন মোবারক বিশ্বাসের নামে কোন মামলা নেই। অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান বলেছেন আমার কিছু করার নাই, এসপি সাহেবকে বলেন। এসপি মোরতোজা আলী খাঁন অফিসে নেই।
তিনি ঢাকায় গেছেন ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না।প্রায় ৬মাস যাবত মোবারক বিশ্বাস জেল খানায় আবদ্ধ রয়েছেন।
এ অবস্থায় তার বিরুদ্ধে চাটমোহর থানায় তার মামলা দেখানো হচ্ছে। ইতিপূর্বে মোবারক বিশ্বাসের বিরুদ্ধে একই ভাবে তিনটি মামলা দেয়া হয়েছে। সবকটি মামলা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।সবগুলো মামলায় তাকে জামিন দেয়া হয়েছে। জেল থেকে বের হওয়ার পরপরই আবার জেল গেট থেকে আজ সকাল ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে। মোবারক বিশ্বাসের দোষ সে সত্য প্রকাশে কারো সাথে আপোষ করেনা। সত্য সংবাদ প্রকাশ করার কারণে তার এই পরিণতি। কোন মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে গ্রেফতার কালে পুলিশ সেটা বলতে পারে নি। গ্রেফতারের পর দুপুর ২টার দিকে ডিবি পুলিশ জানায় চলতি বছর ৩জানুয়ারি চাটমোহর থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় মোবারক বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। যার নং ৩।
একটি অদৃশ্য শক্তির ইশারায় মোবারক বিশ্বাসকে হয়রানি করা হচ্ছে বলে পুলিশ । কিন্তু কোন অদৃশ্য শক্তির ইশারায় মোবারক বিশ্বাসেকে হয়রানি করা হচ্ছে পুলিশ সেটা বলছে না । পুলিশ শুধু বলছে আমাদের কিছুই করার নাই। আমরা হুকুমের দাশ।
তাহলে কি চক্রান্ত, যড়যন্ত্র ও মিথ্যার কাছে সত্য হেরে যাবে?।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু,

জামিনের পর জেল গেটেই আবার গ্রেফতার সাংবাদিক মোবারক বিশ্বাস

আপডেট সময় ১০:৩৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫