ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

আদমদীঘিতে গোয়াল ঘর থেকে ছয়টি গরু চুরি, আতঙ্কিত এলাকাবাসী

এমামুল আদমদিঘী প্রতিনিধি-

বগুড়ার আদমদীঘিতে এক কৃষকের গোয়াল ঘর থেকে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার ২৯ আগষ্ট গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের ডহরপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে৷ এতে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই কৃষক হামিদুলের স্ত্রী রেহেনা বেগম।

ইতিপূর্বে উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকার এক সনাতন ধর্মের ব্যবসায়ীর একটি গরু চুরি করে মাংস নিয়ে চামড়া ও ভুড়ি ফেলে রেখে যায় চোরেরা। বিষয়টি ছড়িয়ে পড়লে চারেদিকে কয়েকদিন ধরে এই আলোচনা হতে দেখা যায়।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ডহরপুর গ্রামের কৃষক হামিদুল ইসলাম ক্ষেতখামারের পাশাপাশি গরু পালন করে আসছিলেন।

প্রতিদিনের মতো তার গোয়াল ঘরে ছয়টি গরু বেঁধে গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার রাত তিনটার দিকে তার স্ত্রী রেহেনা বেগম প্রকৃতির ডাকে সারা দিতে উঠে গোয়াল ঘরের দরজা খোলা এবং গরু দেখতে না পেয়ে চিৎকার- চেঁচামেচি শুরু করে। এসময় পরিবারের লোকজনের ঘুম ভাঙলে বিভিন্ন জায়গায় গরু খুঁজতে শুরু করেন।

একপর্যায়ে গরুগুলো না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তারা। চুরি যাওয়া ছয়টি গরুর আনুমানিক মূল্য সাড়ে পাঁচ লাখ টাকা বলে জানিয়েছেন কৃষক হামিদুলের স্ত্রী রেহেনা বেগম। এদিকে উপজেলার কয়েকটি এলাকায় এমন গরু চুরির অভিযোগ উঠে আসে। যার কোন ভূমিকা বা উদ্ধারকার্য নেই পুলিশের। এরমধ্যে আলোচিত ঘটনা হলো ছাতিয়ানগ্রাম এলাকায় এক সনাতন ধর্মের ব্যবসায়ীর একটি গরু চুরি করে মাংস নিয়ে চামড়া ও ভুড়ি ফেলে রেখে যায় চোরেরা। কয়েকদিন ধরে এই আলোচনা চারদিকে হতেই থাকে৷ এই ঘটনায় পুলিশের কোন ভূমিকা চোখে পড়েনি বলে জানান স্থানীয়রা। ফলে রাত হলেই কৃষক সহ জনসাধারণের মনে চুরির আতঙ্ক বিরাজ করছে। এতে পুলিশের আইনশৃঙ্খলার এমন পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ঘটনা জানার পর থেকে চুরি যাওয়া গরুগুলো উদ্ধার ও চোর সনাক্ত করতে জোরতৎপরতা চালানো হচ্ছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

আদমদীঘিতে গোয়াল ঘর থেকে ছয়টি গরু চুরি, আতঙ্কিত এলাকাবাসী

আপডেট সময় ০৬:০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫