ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

ধামইরহাটে হাতির পিঠে চড়ে বিদায় নিলেন প্রধান শিক্ষক

মো: এ কে নোমান, নওগাঁ:

অভূতপূর্ব এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো নওগাঁর ধামইরহাট। রাজশাহী শিক্ষা বোর্ডের অন্যতম সফল এবং জেলার গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ুএর প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানীকে বিদায় জানাতে প্রাক্তন শিক্ষার্থীরা আয়োজন করলেন এক অনন্য আয়োজন। জীবনের দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা শেষে অবসরে গমনকালে তাকে বিদায় জানানো হলো হাতির পিঠে চড়িয়ে। এই বিরল দৃশ্য একনজর দেখতে বিদ্যালয়ের সামনে ও আশপাশে ভিড় জমায় হাজারো মানুষ।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে দাতা সদস্য আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। প্রাক্তন শিক্ষার্থী ও কলেজ শিক্ষক হারুন আল রশীদ ও মুমিনুল ইসলামের সঞ্চালনায় একে একে বক্তব্য রাখেন অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পরিবেশ আন্দোলন বাপা’র সম্পাদক ও মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির, সাবেক অধ্যক্ষ আব্দুল গণি মণ্ডল, প্রতিষ্ঠাতা সদস্য তাইমুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী রুহুল আমিন স্বপন, শরিফুল ইসলাম পুতুল, ওয়াসিফ আরাফাত অভি, রিফাতুল হাসান চৌধুরী সৈকত, ইফতি ইউসুফ সৌম্য, আবু সাইদ পলাশ, মানবসেবা সংগঠনের নেতা রাসেল মাহমুদ ও শাকিল হোসেন প্রমুখ।

বক্তারা তাদের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, খেলাল ই রব্বানী শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন অভিভাবক, পথপ্রদর্শক এবং শিক্ষার্থীদের প্রেরণার বাতিঘর। তার হাত ধরে অসংখ্য শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা ও শৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

এদিন শুধুমাত্র প্রধান শিক্ষক খেলাল ই রব্বানী নন, তার সঙ্গে সহকারী শিক্ষক খোরশেদা আক্তার, ফয়জুল ইসলাম, অসীম চন্দ্র কুন্ডু, রেজাউল করিম এবং অফিস সহকারী আব্দুস সাত্তারকেও সম্মাননা জানানো হয়। ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রীতে ভরে ওঠে বিদায়ের আসর।

সবশেষে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে হাতির পিঠে চড়িয়ে বের করেন। এরপর পুরো বাজার প্রদক্ষিণ শেষে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ হাত নেড়ে, ফুল ছড়িয়ে এবং স্লোগানে স্লোগানে প্রিয় শিক্ষককে বিদায় জানান।

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যাওয়া এস এম খেলাল ই রব্বানীর প্রতি শিক্ষার্থীদের এই ভালোবাসা ধামইরহাটে সৃষ্টি করেছে এক অনন্য দৃষ্টান্ত। এলাকাবাসীর মতে, এই বিদায় অনুষ্ঠান শুধু একটি শিক্ষককে বিদায় নয়, বরং এটি প্রমাণ করেছে একজন সৎ, নিবেদিতপ্রাণ ও স্নেহশীল শিক্ষক কিভাবে আজীবন শিক্ষার্থীদের হৃদয়ে স্থান করে নেন।

শিক্ষার্থীরা বলেন, “স্যার ছিলেন আমাদের জন্য অনুপ্রেরণার প্রতীক। তার শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও মানবিকতা আমাদের সারাজীবন পথ দেখাবে।”

বিদায়ের মুহূর্তে চোখ ভেজে ওঠে শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের। অনেকে বলেন, প্রধান শিক্ষক খেলাল ই রব্বানীর শিক্ষা ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলবে। ধামইরহাটবাসীর স্মৃতিতে এই বিদায় চিরকাল অম্লান হয়ে থাকবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

ধামইরহাটে হাতির পিঠে চড়ে বিদায় নিলেন প্রধান শিক্ষক

আপডেট সময় ০১:৫৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫