ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৭০০ গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:২১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

এ.বি.এস রতন,স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী এক কর্মসূচি গ্রহণ করেছেন দলটির কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহেল কাফী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আব্দুল্লাহেল কাফীর উদ্যোগে নওগাঁর মান্দা উপজেলায় মোট ৪ হাজার ৭০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে মান্দা উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়, বানডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকজামদই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আশপাশের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করতে ও তাদের মাঝে গাছ লাগানোর আগ্রহ তৈরি করতেই এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পেয়ারা,আম,কাঁঠাল,অর্জুন, হরীতকী,আমলকী, বকুল ফুলসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা। এ সময় আব্দুল্লাহেল কাফী নিজ হাতে চারাগাছ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

চারাবিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভালাইন ইউনিয়ন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আজিজুল হক ওয়ালটন বাবু, ইউনিয়ন বিএনপির সদস্য আফাজ উদ্দিন, স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও অভিভাবকরাও এতে অংশগ্রহণ করেন।

এ সময় আয়োজক আব্দুল্লাহেল কাফী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের কল্যাণে কাজ করে এসেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ ও রোপণের এই উদ্যোগ পরিবেশ সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তোলার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই, প্রতিটি মানুষ অন্তত একটি গাছ রোপণ করুক। গাছ শুধু পরিবেশ বাঁচায় না, এটি আমাদের অস্তিত্বের প্রতীক হয়ে দাঁড়ায়।”
তিনি আরও বলেন, “পরিবেশ বিপর্যয়ের এই সময়ে আমাদের দায়িত্ব প্রকৃতির পাশে দাঁড়ানো। তাই বিএনপির এই ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় কর্মসূচিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও আমরা মানুষের জন্য কিছু করতে চাই। এই কর্মসূচি তারই অংশ।”

স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ সাধারণত দেখা যায় না। আব্দুল্লাহেল কাফীর এই প্রচেষ্টাকে তারা সাধুবাদ জানান এবং আরও বড় পরিসরে এমন উদ্যোগ চলমান রাখার আহ্বান জানান।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

নওগাঁয় বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৭০০ গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচি

আপডেট সময় ০৭:২১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫