ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হবে”— বেলকুচি থানায় মতবিনিময় সভায় আশ্বাস

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ খ্রিষ্টাব্দ উদযাপন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেলকুচি থানার প্রাঙ্গণে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম এর উদ্যোগে ও সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির। এছাড়া উপস্থিত ছিলেন— বেলকুচি উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয় শংকর, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ রায়, সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার অমৃত নারায়ণ দেবসহ উপজেলার ৭৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা দেশের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণকে একযোগে কাজ করতে হবে।

ওসি মোঃ শহিদুল ইসলাম তাঁর বক্তব্যে পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি জানান, প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে টহল জোরদার করা হবে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

বেলকুচি সার্কেল এএসপি হুমায়ুন কবির বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।”

সভায় পূজা মণ্ডপ কমিটির পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে ছিল— বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বিশেষ ব্যবস্থা, মণ্ডপে প্রবেশে শৃঙ্খলা বজায় রাখা, এবং নেশাজাতীয় দ্রব্য ব্যবহারকারীদের কঠোর নজরদারির আওতায় আনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হবে”— বেলকুচি থানায় মতবিনিময় সভায় আশ্বাস

আপডেট সময় ১২:১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫