ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

এ.টি.এম রাকিবুল বাসারের জন্মদিনে মান্দায় বর্ণিল আয়োজন

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

এ.বি.এস রতন,স্টফ রিপোর্টার :

দৈনিক মতপ্রকাশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এটিএম রাকিবুল বাসারের জন্মদিন উপলক্ষে নওগাঁর মান্দায় আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার প্রসাদপুর বাজারের সাদ্দাম কম্পিউটারে কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করে দৈনিক মতপ্রকাশ পত্রিকার পাঠক ফোরাম।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। শুরুতে এটিএম রাকিবুল বাসারের সাংবাদিকতা, নৈতিকতা ও গণমাধ্যমে তাঁর অবদান নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, দায়বদ্ধতা, নিরপেক্ষতা ও সত্য অনুসন্ধানের ধারায় তিনি ইতোমধ্যে দেশের মিডিয়া অঙ্গনে এক উজ্জ্বল নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তরুণ সাংবাদিকদের জন্য তিনি অনুপ্রেরণার উৎস বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা আরও জানান, তাঁর নেতৃত্বে দৈনিক মতপ্রকাশ জনমুখী ও বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। দুর্নীতিবিরোধী অনুসন্ধান, পাঠকবান্ধব উপস্থাপন ও ন্যায়নিষ্ঠ অবস্থানের জন্য সম্পাদক এটিএম রাকিবুল বাসার বিশেষভাবে সমাদৃত।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক মতপ্রকাশ পত্রিকার মান্দা উপজেলা প্রতিনিধি মাহবুবুজ্জামান সেতু। তিনি বলেন, “এটিএম রাকিবুল বাসার শুধু সম্পাদক নন, সাংবাদিক সমাজের অভিভাবক। তাঁর জন্মদিন আমাদেরও গর্বের।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ও মোহনা টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনালী কণ্ঠের স্টাফ রিপোর্টার সাইদুল ইসলাম হেলাল, সদস্য ও দৈনিক বাংলাদেশের খবরের নওগাঁ প্রতিনিধি এম এ রাজ্জাক এবং দৈনিক আলোকিত সকালের মান্দা প্রতিনিধি ইস্রাফিল প্রমুখ।

অতিথিরা বলেন, দৈনিক মতপ্রকাশ পাঠক ফোরামের এমন উদ্যোগ সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক হবে।

দোয়া-মোনাজাত ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী হয় সমাবেশের। সম্পাদক এটিএম রাকিবুল বাসারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত সবাই।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

এ.টি.এম রাকিবুল বাসারের জন্মদিনে মান্দায় বর্ণিল আয়োজন

আপডেট সময় ০৬:১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫