ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁর হাঁসাইগাড়ী বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

  • জাহিদ (নওগাঁ)
  • আপডেট সময় ০২:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৭৯ বার পড়া হয়েছে

জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী বিলে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৫। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে প্রতিযোগিতা। আশপাশের গ্রামের হাজারো মানুষ ভিড় জমায় বিলপাড়ে। ঢাক-ঢোলের তালে তালে নৌকার সারি পানিকে মুখরিত করে তোলে, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বকর সিদ্দিক নান্নু। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বলেন, “নৌকা বাইচ আমাদের গ্রামীণ ঐতিহ্যের এক অনন্য অংশ। এ ধরনের আয়োজন মানুষকে একত্রিত করে এবং আনন্দ-উৎসবের মাধ্যমে সামাজিক বন্ধনকে আরও মজবুত করে।”

দর্শকদের কেউ কেউ বলেন, এই প্রতিযোগিতা তাদের গ্রামের সবচেয়ে বড় আনন্দের দিন। কেউ বলেন, নৌকা বাইচ দেখার জন্য প্রতিবছরই পরিবার-পরিজন নিয়ে এখানে আসেন। অনেকের ভাষায়, বিলের পানিতে নৌকার দৌড় আর ঢোলের শব্দে গ্রাম জেগে ওঠে, মনে হয় যেন ঈদের আমেজ নেমে এসেছে।

স্থানীয় আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও প্রতিযোগিতায় বেশ কয়েকটি দল অংশ নেয় এবং দূর-দূরান্ত থেকে মানুষ এসে মিলনমেলায় পরিণত করে হাঁসাইগাড়ী বিলপাড়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁর হাঁসাইগাড়ী বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

আপডেট সময় ০২:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫