ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব ডিলারদের জামানতের টাকায় ঘুষ বাণিজ্যের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৩৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের জামানতের টাকা উত্তোলনে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার ১৭টি ইউনিয়নে নিয়োজিত ৪৩ জন ডিলারের মধ্যে মাত্র দুইজনকে জামানতের টাকা ফেরত দেওয়া হলেও বাকিদের বিভিন্ন অজুহাতে হয়রানি করা হচ্ছে। প্রতিটি ডিলারের জমা রাখা ২০ হাজার টাকা দীর্ঘদিন ব্যাংকে থাকলেও ফেরত পেতে গড়িমসি করছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়।

ভুক্তভোগী ডিলারদের অভিযোগ—উপ-খাদ্য পরিদর্শক মোঃ জয়নুল আবেদীন খন্দকার প্রতি ডিলারের নিকট থেকে চার হাজার টাকা ঘুষ দাবি করছেন। যারা তার দাবিকৃত টাকা দিচ্ছেন, তাদের টাকার কাগজপত্র ঠিক করে দিচ্ছেন এবং উত্তোলনের সুযোগ করে দিচ্ছেন। কিন্তু যারা টাকা দিচ্ছেন না, তাদের টোকেন আটকে রেখে হয়রানি করছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ আরও রয়েছে, সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে জমা দেওয়ার টোকেন নিজেই সংগ্রহ করে রাখছেন ওই কর্মকর্তা। পরবর্তীতে দাবিকৃত টাকা না দিলে ফেরত দিচ্ছেন না।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে জানতে চাইলে তিনি জানান, “ব্যাংকে কিছু খরচ হয়।” তবে জামানতের টাকা দীর্ঘদিন ব্যাংকে জমা থাকার পরও কেন সুদ-লভ্যাংশসহ ফেরত দেওয়া হচ্ছে না—এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি।

অভিযোগকারী ডিলাররা সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ঘুষখোর কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব ডিলারদের জামানতের টাকায় ঘুষ বাণিজ্যের অভিযোগ

আপডেট সময় ০৮:৩৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫