
মো. শাহীন আলম,গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জুর সভাপতিত্বে- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা আমীর ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম এবং নায়েবে আমীর ও ২৯ গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান সরকার।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সামিউল ইসলামের সঞ্চালনায়: সমাবেশে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, পৌর জামায়াতের আমীর একরামুল হক, পেশাজীবী পরিষদের সভাপতি সাজ্জাদ হোসাইন আমুশ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিন, যুব বিভাগের সভাপতি ইব্রাহিম আলী সরকার, ওলামা বিভাগের সভাপতি শাহজাহান আলী এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহান ইসলাম প্রমুখ।
মাওলানা আব্দুল হালিম বলেন- জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব নয়। জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এই সনদই হতে পারে জাতির মুক্তির পথ।
তিনি আরও বলেন-নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। জনগণের অংশগ্রহণের মাধ্যমেই একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠন সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই ছাত্র-জনতার কাঙ্খিত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।

Reporter Name 















