
জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট যুব রেড ক্রিসেন্ট দলের সদস্যরা আজ বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “গাছ লাগান, পরিবেশ বাঁচান”।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গ্লোবাল ওয়ার্মিং ও পরিবেশ রক্ষা বিষয়ে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মোঃ নাসিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আমিরুল ইসলাম এবং চিফ ইনস্ট্রাক্টর (বিভাগীয় প্রধান, নন-টেক) খোন্দকার মোঃ সোহাইল ইসলাম। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ইনস্ট্রাক্টর, জুনিয়র ইনস্ট্রাক্টর, রোভার স্কাউট সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
🌳 কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষার শপথ নেন এবং একসাথে একটি সবুজ, সুন্দর ও টেকসই পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার করেন।
🌎 উপস্থিত সবাই ঘোষণা করেন—
“একটি গাছ মানেই একটি প্রাণ, একটি নতুন আশার প্রতীক। তাই আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ অব্যাহত থাকবে।”

জাহিদ (নওগাঁ) 















