
আঃ মজিদ নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ১৪নং বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চকরামপুর গ্রামে।
ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় বাড়ী মালিকের প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
ভুক্তভোগী বাড়ী মালিক কার্তিক জানান, হঠাৎ করে গোয়ালঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ঘরবাড়ি দাউদাউ করে জ্বলতে উঠে। তিনি আরও জানান, জানালা ভেঙে কোনোমতে প্রাণে বেঁচে গেলেও গোয়ালঘরে থাকা গরু, হাঁস-মুরগি ও বাড়ীতে থাকা নগদ টাকা, আসবাবপত্র, ধান-চালসহ সবকিছুই পুড়ে গেছে।
ঘটনার খবর পেয়ে ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালামসহ স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।
এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবার জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা চেয়েছেন।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, “আমরা ঘটনাটি জেনেছি। সরকারি সহায়তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এম. এ. মজিদ (নওগাঁ) 















