ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

মান্দায় গৃহবধু পাখির রহস্যজনক মৃত্যৃ সন্দেহের তীর মাতব্বর ও স্বামীর পরিবারের দিকে

  • এম. এ. মজিদ (নওগাঁ)
  • আপডেট সময় ০৫:২০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

আঃ মজিদ নওগাঁঃ

মাতব্বরের নেতৃত্বে জোরপূর্বক তালাকের পর প্রাপ্ত মোহরানা আদায় করতে এসে জীবনের শেষ বলি হলেন পাখি আক্তার (২৬) নামে এক গৃহবধু।
মৃত্যুকে নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এমন ঘটনা ঘটেছে নওগাঁর মান্দা উপজেলার দাওয়াইল গ্রামে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার পরানপুর ইউপির দাওয়াইল-হলুদঘর সীমান্ত এলাকায় গৃহবধুর পাখির লাশ পাওয়া গেছে।
নিহত গৃহবধুর রক্ত মাখা লাশ হলুদঘর মোল্লাপাড়া ব্রীজ সংলগ্ন পাকা রাস্তার পার্শ্বে থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত গৃহবধু পাখি আক্তার উপজেলার ভারশোঁ ইউপি ও গ্রামের লবির উদ্দিন সরদারের মেয়ে।

ঘটনারদিন ভোরে স্হানীয়রা গৃহবধুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সুরতহাল রিপোর্ট শেষে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছেন।

জানাগেছে,নিহত পাখি আক্তারের তিন মাস পূর্বে মোবাইল ফোনের পরিচয়ের সুত্র ধরে দাওয়াইল গ্রামের জিয়ারুলের ছেলে তাইজুল ইসলাম (১৭) এর সাথে বিবাহ হয়। এরপর সম্প্রতি ২০-২৫ দিন পূর্বে মাতব্বর রাজ্জাকের নেতৃত্ব ১ লক্ষ টাকা মোহরানার পরিবর্তে মাত্র ২০ হাজার টাকায় তালাক দেওয়া হয়।ছেলে পক্ষের মাতব্বর সেজে মেয়েকে চাপ প্রয়োগের মাধ্যমে রফাদফা করেছেন মাতব্বর রাজ্জাক। ১লক্ষ মোহরানার পরিবর্তে মেয়ে দাবি ছিল ৮০ হাজার টাকা। সেই ৮০ হাজার টাকা হলে তালাকে রাজি হয়েছেন মেয়ে। কিন্তু মেয়ের পাওনাটা পূরণ হতে দেননি দাওয়াইল গ্রামের রাজ্জাক মাতব্বর। তিনি কৌশলে ছেলে পক্ষের মাতব্বর সেজে মাত্র ২০ হাজার টাকায় তালাক করান নিহত পাখিকে।সেই ২০ হাজার টাকাও থেকে মাতব্বর রাজ্জাক কর্তন করে মাত্র ১৫ হাজার টাকা দিয়েছেন।আর বাঁকী ৫ হাজার টাকা পকেস্থ করেছেন মাতব্বর রাজ্জাক।
মোহরানা বাঁকি ৫ হাজার টাকা আদায়ের জন্য প্রায়দিন অসহায় মহিলা মাতব্বর রাজ্জাকের সাথে দেখা করতেন।ঘটনার দিন রাতেও মাতব্বর রাজ্জাকের সাথে ঘোরাঘুরি করতে দেখেছেন স্থানীয়রা । এজন্য সন্দেহের তীর রাজ্জাক মাতব্বর ও নিহতের স্বামী পরিবারের দিকে।
গুঞ্জন আছে, ঘটনার দিন রাত ৩ টা পর্যন্ত ওই মহিলা মাতব্বরের সাথে ছিলেন।আর সকালে লাশ হয়ে পড়ে আছেন।
নিহত পাখির বাবা লবির উদ্দিন সরদার জানান,মৃত্যুর জন্য মাতব্বর রাজ্জাক ও নিহতের স্বামী পরিবারের লোকজন দায়ী। সাথে আরো কিছু স্থানীয় মাতব্বর। কয়েক আগে নিহতের শাশুড়ি আমার বাড়িতে গিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে এসেছেন।

এব্যাপারে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী হলুদঘর গ্রামের রশিদুল ইসলাম কবিরাজ জানান,ঘটনার দিন সন্ধ্যা ৯ টার দিকে ওই মহিলাকে মাতব্বর রাজ্জাকের সাথে ঘুরাঘুরি করতে দেখেছি।
ফেটগ্রামের মাসুদ নামে এক প্রত্যক্ষদর্শী যুবক জানান,ওই রাতে রাজ্জাক মতববরের সাথে ঘুরতে দেখেছি। একই কথা জানান,হলুদঘর গ্রামের আলিমদ্দীন, গোপালপুর বাজার এলাকার সাইফুলসহ অনেকে।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে। হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

মান্দায় গৃহবধু পাখির রহস্যজনক মৃত্যৃ সন্দেহের তীর মাতব্বর ও স্বামীর পরিবারের দিকে

আপডেট সময় ০৫:২০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫