ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বেলকুচিতে জনতার ঢল, পিআর নির্বাচনের দাবিতে জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে জুলাই ঘোষণা ও জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় বেলকুচির আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। আল-আমান মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি চালা, মুকুন্দগাতি হয়ে সেরানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। অবিলম্বে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান তারা। পাশাপাশি দেশে চলমান দুর্নীতি, দুঃশাসন, নির্যাতন-নিপীড়ন ও গণঅধিকার হরণের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন— উপজেলা জামায়াতের আমীর মোঃ আবুল হাসান, সেক্রেটারি মাহবুবুর রহমান, বিশিষ্ট সংগঠক শামীম মাজহারুল ইসলাম, আবুল ভুঁইয়া প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ। বিপুলসংখ্যক দলীয় কর্মী-সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও পুরো এলাকাজুড়ে উৎসুক জনতার ভিড় দেখা যায়। উপস্থিত জনতা নানা স্লোগানে এলাকাজুড়ে মুখরিত করে তোলে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

বেলকুচিতে জনতার ঢল, পিআর নির্বাচনের দাবিতে জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৩৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫