ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

দিনাজপুর পৌরসভায় পরিচ্ছন্নতা বহরে নতুন যান সংযোজন

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে ২৪টি গার্বেজ ভ্যান ও ১৫টি গার্ডেন কার্ট উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় দিনাজপুর পৌরসভা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব যানবাহনের উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, “দিনাজপুর পৌরসভাকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর শহরে পরিণত করতেই এই নতুন ২৪টি গার্বেজ ভ্যান ও ১৫টি গার্ডেন কার্ট সংযোজন করা হয়েছে। এসব পরিবহন যুক্ত হওয়ায় আবর্জনা দ্রুত অপসারণ সম্ভব হবে এবং পৌরবাসী পরিচ্ছন্ন পরিবেশ উপভোগ করতে পারবেন।”

তিনি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা দায়িত্বশীলভাবে এই ভ্যান ও কার্ট ব্যবহার করবেন এবং যত্নসহকারে সংরক্ষণ করবেন। এতে শহরের প্রতিটি এলাকায় নির্ধারিত স্থান থেকে সময়মতো আবর্জনা সংগ্রহ ও অপসারণ কার্যক্রম সহজ হবে।”

পৌরসভা প্রশাসক রিয়াজ উদ্দিনও তার বক্তব্যে পরিচ্ছন্নতা কর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, পৌরবাসীর সহযোগিতা পেলে শহরকে পরিচ্ছন্ন রাখা আরও সহজ হবে। দিনাজপুর পৌরসভায় নতুন এই যান সংযোজনের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আসবে বলে আশা করছি।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

দিনাজপুর পৌরসভায় পরিচ্ছন্নতা বহরে নতুন যান সংযোজন

আপডেট সময় ০৩:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫