সাঘাটা ও ফুলছড়ি উপজেলার দুই শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর আশীর্বাদে আপ্লুত এমপি প্রার্থী নিশাদ
মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ব্যতিক্রমী এক আবেগঘন দৃশ্যের সাক্ষী হলো বগুড়ার সেউজগাড়ি। গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের বাড়িতে ছুটে আসেন সাঘাটার প্রায় দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষ। পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে নয়, বরং তাকে আশীর্বাদ জানাতেই শুক্রবার বিকেলে হাজির হন তারা। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রায় ৪৫ থেকে ৫০টি পূজা মণ্ডপের সভাপতি, সম্পাদক ও সংগঠকরা। কেউ তাকে বুকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়েছেন, আবার কেউ মমতার হাত বুলিয়ে দিয়েছেন নিশাদের মাথায়। তাদের প্রত্যেকের মুখেই ঝরেছে কৃতজ্ঞতা ও ভালোবাসার অশ্রু। ২নং ভরতখালি ইউনিয়ন পূজা...