ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় প্রতিমা বিসর্জনের সময় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

  • এম. এ. মজিদ (নওগাঁ)
  • আপডেট সময় ০৭:৩৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

আঃ মজিদ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে প্রতিমা বিসর্জনের সময় আত্রাই নদীতে ডুবে যাওয়া রনি চন্দ্র পাল (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের সাবেক ব্রিজের দক্ষিণ পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শিবগঞ্জ এলাকায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে যায় রনি।

নিহত রনি মান্দা উপজেলার মদনচক বানডুবি গ্রামের রঞ্জিত চন্দ্র পালের ছেলে।

ওসি শাহীন রেজা বলেন, বৃহস্পতিবার বেলা ৪টার দিকে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের জন্য গ্রাম থেকে অন্যদের সঙ্গে মহাদেবপুর এসেছিল ১৫ বছরের এই কিশোর।

কিন্তু প্রতিমা বিসর্জনের আগে বিকাল ৫টার দিকে নৌকা থেকে আত্রাই নদীতে পড়ে যায় রনি। স্থানীয়রা এবং মহাদেবপুর ফায়ার সার্ভিস কর্মীরা রাত ৮টা পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।

পরে রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে খবর দেওয়া হলে শুক্রবার সকাল থেকে তারা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে।

এক পর্যায়ে বিকাল ৬টার দিকে নদী থেকে ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় প্রতিমা বিসর্জনের সময় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৩৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫