ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড করে দিলো নওগাঁর তিন উপজেলার বেশ কিছু এলাকা

  • নওগাঁ জেলা
  • আপডেট সময় ০৩:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর ও সদর উপজেলায় কয়েকটি এলাকায় আজ শনিবার বিকেলে প্রবল ঝড় বয়ে গেছে। বিকেল চারটার দিকে শুরু হয়ে প্রায় ১৫ মিনিটের স্থায়ী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা।

স্থানীয়রা জানান, বিকেল চারটার পর হঠাৎ আকাশে কালো মেঘ জমে যায় এবং অল্প সময়ের মধ্যেই শুরু হয় প্রবল ঝড়। কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত। হঠাৎ এমন ঝড়বৃষ্টিতে পুরো এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড় ও কাঁটাবাড়ি,মহাদেবপুর উপজেলার বিলশিকারী ও দেওয়ানপুর এবং সদর উপজেলার হাসাইগাড়ী এলাকা। এসব অঞ্চলে অনেক ঘরবাড়ি ও দোকানপাটের চাল উড়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে।
ঝড়ে পত্নীতলা ও মমহাদেবপুর উপজেলার কয়েকটি এলাকায় বেশ কিছু বৈদ্যুতিক পিলার উপড়ে পড়ায় অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নওগাঁ বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ৮ নটিক্যাল মাইল। এ ছাড়া ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ঝড়ে নওগাঁর পত্নীতলা ও মহাদেবপুর উপজেলার বেশ কিছু এলাকায় ক্ষতি হয়েছে। এছাড়া সদর উপজেলার কিছু এলাকায় ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি পরিমাণ নিরুপণে কাজ চলছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড করে দিলো নওগাঁর তিন উপজেলার বেশ কিছু এলাকা

আপডেট সময় ০৩:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫