ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজারহাটে ১০ বোতল স্কাফসহ এক যুবক আটক

মো.রোকন মিয়া, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১০ বোতল স্কাফসহ এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (৫ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা ১৫ মিনিটে উপজেলার ছিনাই ইউনিয়নের জয় কুমার আবাসন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম মো. আনিসুর রহমান (২৮)। তিনি জয় কুমার আবাসনের মৃত আজিজুল হক ও মোছা. আনজু বেগমের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমানকে মাদকদ্রব্যসহ স্থানীয় লোকজন আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে ও তার কাছ থেকে উদ্ধার করা ১০ বোতল অবৈধ স্কাফ জব্দ করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম বলেন, আটককৃত আনিসুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে রাজারহাট থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি নাজমুল আলম।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজারহাটে ১০ বোতল স্কাফসহ এক যুবক আটক

আপডেট সময় ০২:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫