ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

ঈশ্বরদীতে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের দখলদারিত্ব বাতিলের দাবি,মানববন্ধন।

পাবনা ঈশ্বরদী মোঃ রাকিব বিশ্বাস

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারিত্ব’ বাতিলের দাবিতে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে শহরের প্রধান সড়কে বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অবৈধ নিয়োগ দিয়েছেন এবং ব্যাংকের গ্রাহকদের স্বাভাবিক সেবা বাধাগ্রস্ত করছে। এ সময় তারা ইসলামী ব্যাংক থেকে এস আলম কর্তৃক নিয়োগপ্রাপ্তদের অপসারণসহ চার দফা দাবি তুলে ধরেন।
ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) এর ঈশ্বরদী সভাপতি জামিলুর রহমান সবুজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা জেলা অটো চাউল কল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ, এফবিএল ফুডস এন্ড ইস্পাইসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পারভেজ আহমেদ বিশ্বাস, এস টি হার্ডওয়্যারের প্রোপ্রাইটর আমানুল্লাহ তুহিন, ঈশ্বরদী ক্রিকেট একাডেমির পরিচালক মারুফ হোসেন, ব্যাংকের গ্রাহক মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আতাউর রহমান সাঈফী ও হাফেজ মাওলানা আলিফ হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, ব্যাংক খাতে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, দুর্নীতি ও দখলদারিত্ব বন্ধ করতে হলে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসলামী ব্যাংককে জনসাধারণের ব্যাংক হিসেবে টিকিয়ে রাখতে অবৈধ নিয়োগ বাতিল ও এস আলম গ্রুপের প্রভাব খর্ব করার দাবি জানান তারা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

ঈশ্বরদীতে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের দখলদারিত্ব বাতিলের দাবি,মানববন্ধন।

আপডেট সময় ১০:৫২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫