
নাটোর জেলা প্রতিনিধি
নাটোরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। আজ বুধবার বেলা ১০ টার দিকে শহরের কানাই খালি এলাকায় সদর উপজেলা মিনি স্টেডিয়াম নটোর ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতকায় ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। বিকালে খেলা শেষে বেডমিন্টন ও ভলিবল প্রতিযোগিদের বিজয়ী দলের হাতে পুরুস্কার তুলে দিবেন জেলা প্রশাসন।
খেলা উদ্বোধনী বক্তব্যে রাখেন জেলা প্রশাসক আসমা শাহিন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান , জেলা ক্রীড়া অফিসার রাকিব হাসান প্রমূখ। নাটোর জেলা ৬টি উপজেলার ভলিবল ৬টি টিম ও ৬ উপজেলার ৬টি ব্যাডমিন্টন টিম এই খেলায় অংশগ্রহণ করেছেন।
মোঃ রাশেদুল ইসলাম
নাটোর

মোঃ রাশেদুল ইসলাম (নাটোর জেলা প্রতিনিধিঃ) 















