আপডেট সময়
০৪:৩৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
২১২
বার পড়া হয়েছে
নওগাঁ সদর দুবলহাটিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনী
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি নওগাঁ সদর উপজেলার দুবলহাটি বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিবিসি বাংলায় প্রচারিত দুই পর্বের বিশেষ সাক্ষাৎকার “গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন দিগন্ত উন্মোচন” প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে প্রজেক্টরের মাধ্যমে সাক্ষাৎকারটির প্রথম ও দ্বিতীয় পর্ব সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা মনোযোগ দিয়ে সাক্ষাৎকারটি দেখেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন উদ্দীপনা পাওয়ার কথা জানান। সংশ্লিষ্ট আয়োজকরা জানান, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রশ্নে তারেক রহমানের বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলার দুবলহাটি বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিবিসি বাংলায় প্রচারিত দুই পর্বের বিশেষ সাক্ষাৎকার “গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন দিগন্ত উন্মোচন” প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে প্রজেক্টরের মাধ্যমে সাক্ষাৎকারটির প্রথম ও দ্বিতীয় পর্ব সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা মনোযোগ দিয়ে সাক্ষাৎকারটি দেখেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন উদ্দীপনা পাওয়ার কথা জানান।
সংশ্লিষ্ট আয়োজকরা জানান, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রশ্নে তারেক রহমানের বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।