আপডেট সময়
১১:২৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
১৪০
বার পড়া হয়েছে
মান্দায় স্ত্রীর হাতে স্বামীর মৃত্যু
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পারিবারিক ঝগড়ার জেরে স্ত্রী’র আঘাতে তফির উদ্দিন মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তফির উদ্দিন ওই গ্রামের মৃত চান্দা মন্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দ্বিতীয় স্ত্রী জাহানারা বেগমের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রী তার স্বামীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তফির উদ্দিন মন্ডল মারা যান। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে মান্দা থানা পুলিশ।
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পারিবারিক ঝগড়ার জেরে স্ত্রী’র আঘাতে তফির উদ্দিন মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তফির উদ্দিন ওই গ্রামের মৃত চান্দা মন্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দ্বিতীয় স্ত্রী জাহানারা বেগমের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রী তার স্বামীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তফির উদ্দিন মন্ডল মারা যান।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে মান্দা থানা পুলিশ।