আপডেট সময়
১১:৩৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
১৮০
বার পড়া হয়েছে
নওগাঁ সদর দুবলহাটি বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি নওগাঁ সদর উপজেলার দুবলহাটি বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুবেল আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ওজনে কম দেওয়ার অভিযোগে কয়েকটি দোকানকে জরিমানা করা হয়। এসময় অধিদপ্তরের কর্মকর্তারা ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশ দেন। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক মো. রুবেল আহমেদ।
জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলার দুবলহাটি বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুবেল আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ওজনে কম দেওয়ার অভিযোগে কয়েকটি দোকানকে জরিমানা করা হয়।
এসময় অধিদপ্তরের কর্মকর্তারা ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশ দেন।
ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক মো. রুবেল আহমেদ।