ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহীতে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধনঃ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

মোঃ তানজিলুল ইসলাম লাইক, রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে শুরু হয়েছে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা–২০২৫।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজশাহী কালেক্টরেট মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগ ও রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এ বছরের বইমেলা।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেলায় অংশ নিয়েছে ৮১টি প্রতিষ্ঠান—এর মধ্যে ১১টি সরকারি প্রতিষ্ঠান ও ৭০টি বেসরকারি প্রকাশনা সংস্থা। বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, কবি নজরুল ইনস্টিটিউটসহ দেশের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোও এতে অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হামিদুল হক; রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার; রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) মো. রেজাউল আলম সরকার।মেলা প্রাঙ্গণে প্রতিদিন বিকেল ৬টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান বাদে বাকি সাত দিন সাতটি ভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাহিত্যপ্রেমীরা অংশ নেবেন।

প্রতিদিনের আলোচনা সভার পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, সংগীত পরিবেশনা ও সাহিত্যবিষয়ক আড্ডা।কর্মদিবসে মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

রাজশাহীর পাঠপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষের মিলনমেলায় বইমেলাটি ইতোমধ্যে পরিণত হয়েছে এক প্রাণবন্ত উৎসবে।সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহীতে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধনঃ

আপডেট সময় ১২:২৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫