ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

রাজশাহীতে খাস জমি দখলমুক্তে প্রশাসনের উচ্ছেদ অভিযান

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

মোঃ তানজিলুল ইসলাম লাইক, রাজশাহী।

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নে সরকারি খাস জমি দখল করে দোকানঘর ও স্থাপনা নির্মাণের অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রেন্টুর মোড়ে এ অভিযান পরিচালিত হয়।রাজশাহী জেলা প্রশাসকের নির্দেশে খাসজমি অবৈধ দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এক্সকেভেটরের মাধ্যমে সরকারি খাস জমিতে হরিপুর এলাকার স্থানীয় বাসিন্দা রেন্টুর দোকান ও নির্মাণাধীন অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করা হয়।অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) মানজুরা মুশাররফ।

এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ, পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বিপুল চন্দ্র সাহা।এছাড়া জেলা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা, যারা এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ৪০ নম্বর হরিপুর মৌজার আরএস ১৬৮১ নম্বর দাগের ২.০৪ একর জমি সরকারি খাস জমি হিসেবে রেকর্ডভুক্ত। সরেজমিন তদন্তে দেখা যায়—মো. রেন্টু (পিতা-মৃত গিয়াস উদ্দিন, সাং—হরিপুর, পবা, রাজশাহী) প্রায় ১১৫৬ বর্গফুট (০.০২৬৫ একর) জায়গায় পাকা ছাদ ঢালাই ঘর নির্মাণ করেছিলেন।এছাড়া আব্দুল হাই (মন্টু) (পিতা-মৃত লোকমান সরকার, সাং—হরিপুর, পবা, রাজশাহী) প্রায় ৯৫০ বর্গফুট (০.০২১৮ একর) জায়গায় টিনসেড দোকানঘর নির্মাণ করেছিলেন।

সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলমুক্ত করতে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

রাজশাহীতে খাস জমি দখলমুক্তে প্রশাসনের উচ্ছেদ অভিযান

আপডেট সময় ১২:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫