ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আসতারুল আলম
দিনাজপুর সদর প্রতিনিধি

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান। সঞ্চালনায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক ও আমার দেশ জেলা প্রতিনিধি মাহবুবুল হক খান।

সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা বিএনপির তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুর মুর্শেদ সুমন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফিজুল ইসলাম রিপন, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সম্পাদক আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা, ন্যায্য বেতন কাঠামো এবং চাকরির নিশ্চয়তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই এখন সময়ের দাবি।” তারা সাংবাদিকদের ২১ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সালাহ উদ্দিন আহমেদ, আবুল ওহাব, লুৎফর রহমান, সাজেদুর রহমান নওশাদ, মামুনুর রশিদ বিপ্লব, মেনহাজুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ মোঃ ইসমাইল হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫