ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটার শিক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

মোঃ আসতারুল আলম
দিনাজপুর সদর প্রতিনিধিঃ

বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) এর উদ্যোগে,  ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস)-এর সহযোগিতায় এবং সম্প্রীতি উন্নয়ন সংস্থার উদ্যোগে দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দিনব্যাপী একটি ভোটার শিক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ দিনাজপুর পর্যটন মোটেলে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি “রাইজিং উইথ রাইটস: ভোটার এডুকেশন ফর পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ (ভিইপিডি)” প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।

প্রশিক্ষণে দিনাজপুর বিভিন্ন এলাকা থেকে আগত শারীরিক, শ্রবণ, দৃষ্টিশক্তি ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ২০ জন প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভোট প্রদান প্রক্রিয়া, নির্বাচনী ব্যবস্থায় প্রবেশগম্যতা, নেতৃত্ব বিকাশ এবং জনঅভিযোগ ও জনঅধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা ও দক্ষতা উন্নয়নের কার্যক্রম পরিচালিত হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভোটাধিকার নিশ্চিত করা এবং তাদের রাজনৈতিক অংশগ্রহণকে উৎসাহিত করা। প্রকল্পটি ঢাকা, ফরিদপুর ও দিনাজপুর জেলায় বাস্তবায়িত হচ্ছে, যার মাধ্যমে প্রায় ৬,০০০ প্রতিবন্ধী ব্যক্তিকে ভোটার হিসেবে সচেতন ও সক্রিয় করে তোলার পরিকল্পনা রয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বি-স্ক্যানের পরিচালক ইফতেখার মাহমুদ, অ্যাডভোকেসি ও রিসার্চ অফিসার উপমা সাহা। সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তামজিদা পারভীন সীমা ও সাধারণ সম্পাদক হালিমা খাতুন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া আইএফইএস-এর প্রতিনিধিরাও প্রশিক্ষণে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ ও মতবিনিময় করেন। প্রশিক্ষণে দোভাষী হিসেবে ছিলেন বিটিভির ইশারা সংবাদ উপস্থাপক আরিফুল ইসলাম এবং বি-স্ক্যানের ফিল্ড ফ্যাসিলেটর ফিরোজ।

বি-স্ক্যান ও আইএফইএস-এর পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের সংবিধান প্রদত্ত ভোটাধিকার স্বাধীনভাবে, আত্মবিশ্বাস ও মর্যাদার সঙ্গে প্রয়োগ করতে সক্ষম হবেন। এটি শুধু একটি প্রশিক্ষণ নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

দিনাজপুরে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি প্রতিবন্ধী জনগোষ্ঠীর রাজনৈতিক অন্তর্ভুক্তি, সচেতনতা এবং অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটার শিক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

আপডেট সময় ০৩:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫