ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

হত্যা চেষ্টা ও নাশকতার অভিযোগে দুর্গাপুর উপজেলা আ.লীগের সম্পাদক সহ ২ নেতা গ্রেপ্তার।

এম. শাহাবুদ্দিন, দুর্গাপুর, রাজশাহী প্রতিনিধিঃ

১৯ নভেম্বর, ২০২৫

রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ উপজেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর আদালত চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন গ্রেপ্তার হওয়া ওই নেতাদের স্বজনরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দাওকান্দি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোজ্জামেল হক (৫৯) এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও একই কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন (৫৭)।

পুলিশ জানায়, বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে চক জয়কৃষ্ণপুর এলাকার শাহাদত হোসেন নামের এক ব্যক্তি গত বছর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তে মোজ্জামেল হক ও আব্দুল মতিনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মঙ্গলবার গ্রেপ্তারকৃত আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত দু’জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলেন, রাজশাহী-৫ আসনের সাবেক সাংসদ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ ও পৌরসভার সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠু প্রমুখ।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

হত্যা চেষ্টা ও নাশকতার অভিযোগে দুর্গাপুর উপজেলা আ.লীগের সম্পাদক সহ ২ নেতা গ্রেপ্তার।

আপডেট সময় ০৪:৩১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫