ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বাঘায় জমি চাষের সময় আমগাছে ধাক্কা—পাওয়ার টিলারের চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু।

আব্দুল হক, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় জমি চাষ করতে গিয়ে পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে হাসান আহমেদ (২০) নামের এক পরিশ্রমী যুবকের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাউসা ইউনিয়নের অমরপুর মাঠে ঘটে এ হৃদয়বিদারক দুর্ঘটনা।

নিহত হাসান আহমেদ বাউসা টলটলিপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন ওরফে আনারের ছোট ছেলে। প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হন তিনি। অমরপুর গ্রামের সাবর আহমেদের জমিতে চাষ করার সময় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি।

স্থানীয় সূত্রে জানা যায়, মাঠের একাংশ চাষ করতে গিয়ে হাসান পাওয়ার টিলারে রিভার্স গিয়ার নেন। ঠিক সেই মুহূর্তে টিলারটি পেছনে থাকা একটি আমগাছে সজোরে ধাক্কা লাগে। ধাক্কায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে টিলারের নিচে পড়ে গুরুতরভাবে আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে নিহতের পরিবার লাশ বাড়িতে নিয়ে যায়। এরপর বাঘা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পুরো বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই আবুল কালামকে।

হাসানের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী ও প্রতিবেশীদের মাঝে নেমে এসেছে নিস্তব্ধতা ও অবিশ্বাসের ছাপ

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

বাঘায় জমি চাষের সময় আমগাছে ধাক্কা—পাওয়ার টিলারের চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু।

আপডেট সময় ০৫:১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫