
মির্জা ফয়সাল মাহীর নিজস্ব প্রতিনিধি | নওগাঁ
নওগাঁ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেলার শান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ অঙ্গীকার ব্যক্ত করেছেন মোহাম্মদ তারিকুল ইসলাম। গত পরশু তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং যোগদানের পর জেলাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন।
তিনি বলেন, “অর্থনৈতিক, সামাজিক উন্নয়নসহ যেকোনো কর্মকাণ্ডের পূর্বশর্ত হলো সুষ্ঠু আইনশৃঙ্খলা। নওগাঁ জেলা পুলিশ জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক তৎপর থাকবে।”
নতুন পুলিশ সুপার জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ছাত্রসমাজ, রাজনৈতিক দল, সাংবাদিক–মিডিয়া কর্মী এবং সামাজিক–সাংস্কৃতিক সংগঠনসহ সকলের সহযোগিতা কামনা করেন। নওগাঁবাসীর নিরাপত্তা-সংক্রান্ত যেকোনো বিষয় সরাসরি তাকে অবহিত করার পরামর্শ দেন— এবং মোবাইল নম্বর প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “আসুন, আমরা সবাই মিলে ভালো কিছু করার চেষ্টা করি। নওগাঁকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জেলায় রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য।”
আইন সমাজ | ০২ ডিসেম্বর ২০২৫

মির্জা ফয়সাল মাহীর (আইন সমাজ) 















