
নিজস্ব প্রতিনিধি মির্জা ফয়সাল মাহীর (আইন সমাজ):
অদ্য ৫ ডিসেম্বর বিকেলে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আত্রাই থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার অফিসার ও ফোর্স সদস্যদের রোল কল গ্রহণ করেন এবং সবার সমস্যার কথা মনোযোগসহকারে শোনেন। তাৎক্ষণিকভাবে যেসব বিষয়ে সমাধান প্রয়োজন, সেগুলোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
পরে পুলিশ সুপার থানা কমপ্লেক্সের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। অফিসার-ফোর্সদের সঙ্গে মতবিনিময়কালে তিনি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মাদক উদ্ধার, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
ছবি: পুলিশ সুপারের আত্রাই থানা পরিদর্শনের মুহূর্ত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সকল অফিসার ও ফোর্স সদস্যকে সততা, নিষ্ঠা ও পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। তিনি নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান জানান।
জাতীয় সাপ্তাহিক আইন সমাজ
প্রকাশনা তারিখ: ৫ ডিসেম্বর ২০২৫

মির্জা ফয়সাল মাহীর (আইন সমাজ) 
















