ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে-

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

মো: শাহীন আলম, স্টাফ রিপোর্টার:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল হক সরদারসহ ২ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (২২ জানুয়ারি) বিকালে গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: মারুফ হাসান জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জহুরুল হক সরদার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সুন্দরগঞ্জ উপজেলার ৪ নং বেলকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। অপর আসামি তার শ্যালক ও সুন্দরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মারুফ হোসেন বাদল।

মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মো: জাহিদ হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন- জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যার অন্যতম আসামি জহুরুল হক সরদার ও তার শ্যালক মারুফ হোসেন বাদল হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে আসেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা গাইবান্ধা জেলা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসানের আদালতে জামিনের জন্য সেরেন্ডার করলে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এস, এম শাহজাহান কবীর বাদী হয়ে গত- ২২ অক্টোবর ২০২৪ ইং সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে মামলা দায়ের করেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে-

আপডেট সময় ০৩:৫১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫