ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

সুন্দরগঞ্জে তিস্তা নদীর পানি ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টা অবস্থান কর্মসূচি পালিত

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৫৫ বার পড়া হয়েছে

মো: শাহীন আলম স্টাফ রিপোর্টার:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন হরিপুর( পাঁচপীর) তিস্তা ব্রিজ পয়েন্টে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) জেলার হরিপুর(পাঁচপীর) তিস্তা ব্রিজ পয়েন্টে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে রংপুর বিভাগের পাঁচ জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধায় তিস্তাপাড়ের ১১টি পয়েন্টে এ কর্মসূচি চলছে সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সংহতি প্রকাশ করেন।

সুন্দরগঞ্জের তিস্তা ব্রিজ পয়েন্টের কর্মসূচিতে কেন্দ্রীয়, জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তিস্তা পাড়ের বাসিন্দাদের দুঃখ দুর্দশা ও তিস্তা নদীর ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন।আন্দোলন কারীরা বলেন-ভারত সরকার একতরফা বাঁধ নির্মাণের কারণে পানি প্রবাহ ব্যহত হচ্ছে। যার ফলে বাংলাদেশ কৃষি ও পরিবেশ বিপর্যয়ে কৃষকের জীবন জীবিকা হুমকির সম্মুখীন হচ্ছে।

তাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক ভার্চ্যুয়াল মাধ্যমে জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের নেতৃবৃন্দ ও তিস্তা পাড়ের বাসিন্দাদের তিস্তার ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নসহ আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকার জন্য আহবান জানান।

সন্ধ্যায় আন্দোলনকারীরা নদীর হাঁটু পানিতে নেমে মশাল জ্বালিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

সুন্দরগঞ্জে তিস্তা নদীর পানি ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টা অবস্থান কর্মসূচি পালিত

আপডেট সময় ০৫:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫