ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

“মিরপুর পাবলিক স্কুলে ক্রীড়া ও মেধা মূল্যায়ন পুরস্কার বিতরণ”

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৭৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক :

ঢাকা, মিরপুর: মিরপুর পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া, মেধা মূল্যায়ন, এস.এস.সি ব্যাচ ২০২৫ সম্মাননা ও রচনা প্রতিযোগিতা এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক বলেন, “আমরা দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং বর্তমান সরকারের নির্দেশনা মেনে বিদ্যালয় পরিচালনা করছি। আমাদের শিক্ষার মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে গার্ডিয়ানদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ নই, বরং শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমেও জোর দিচ্ছি। ভবিষ্যতে আমাদের লক্ষ্য মিরপুর পাবলিক স্কুলকে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা।”

এ বছর মেধা ও প্রয়োজনের ভিত্তিতে একাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ক্রীড়া ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধান শিক্ষক অভিভাবকদের উদ্দেশে বলেন, “আপনার সন্তানের সঠিক শিক্ষা ও ভবিষ্যৎ গঠনের জন্য আমাদের ওপর আস্থা রাখুন।”

স্কুলের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, আধুনিক প্রযুক্তি-ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। তিনি অভিভাবকদের শিক্ষার্থীদের নিয়মিত মনিটরিং করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের উৎসাহ দেন।

এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা একসঙ্গে আনন্দঘন সময় কাটান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

“মিরপুর পাবলিক স্কুলে ক্রীড়া ও মেধা মূল্যায়ন পুরস্কার বিতরণ”

আপডেট সময় ০৭:০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫