ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

সরকারি সম্পদে অবহেলা! এক বছর ধরে বিদ্যালয়ের বারান্দায় সরকারি কাঠ

নুর মোহাম্মদ রোকন (কুড়িগ্রাম জেলা) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ সাদুল্যা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রায় এক বছর আগে দুটি গাছ কাটা হলেও এখনো পর্যন্ত তা নিলামে বিক্রি করা হয়নি।

রবিবার (২ নভেম্বর ২০২৫) সরেজমিনে দেখা গেছে, কাটা গাছগুলো বিদ্যালয়ের বারান্দায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কাঠগুলো সংরক্ষণের কোনো দৃশ্যমান ব্যবস্থা নেই, ফলে ধীরে ধীরে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, গাছগুলো বন বিভাগের তত্ত্বাবধানে কাটা হয় এবং পরে বিদ্যালয়ের প্রাঙ্গণে রাখা হয়। এরপর কাঠ বিক্রির কোনো কার্যক্রম শুরু হয়নি। স্থানীয়দের মতে, সরকারি সম্পদ হিসেবে কাটা গাছ নিলামের মাধ্যমে বিক্রি করতে হয়, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা খাতুন বলেন, “গাছগুলো আমরা বিদ্যালয়ের বারান্দায় রেখেছি। বিষয়টি এটিইও জাকির স্যার পরিদর্শন করেছেন। আমরা রেজুলেশন করেছি—এই কাঠ দিয়েই বিদ্যালয়ের একটি ঘর নির্মাণ করা হবে।”

অন্যদিকে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, “আমি বিষয়টি জানি না। তাদের বলেছি, এসব কাঠ নিলাম করে সরকারি নিয়ম অনুযায়ী বিক্রি করতে হবে।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার বলেন, “বিষয়টি এই মুহূর্তে আমার জানা নেই। সংশ্লিষ্ট ক্লাস্টারের সঙ্গে কথা বলে জানাবো।”

স্থানীয় সচেতনরা বলছেন, দীর্ঘদিন ধরে কাঠ বিদ্যালয়ের বারান্দায় পড়ে থাকার কারণে এটি সরকারি সম্পদের অবহেলার উদাহরণ। প্রশাসনের নজরে এনে দ্রুত নিলাম বা যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

সরকারি সম্পদে অবহেলা! এক বছর ধরে বিদ্যালয়ের বারান্দায় সরকারি কাঠ

আপডেট সময় ০২:৪২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫