
মো: শাহীন আলম স্টাফ রিপোর্টার:
সুন্দরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ইফতার মাহফিল ও অফিস উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হয়েছে।
রোববার (২ মার্চ) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন শহিদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ জেলা নায়েবে আমির ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান।
সভাপতিত্ব করেন- মো: বদরুল আমিন সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হাসান নয়া মিয়া।
আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ গার্মেন্টস ওনার্স অ্যান্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নওশের।
জনাব, মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি সুন্দরগঞ্জ উপজেলা জামায়াত।জনাব, শাকিল আহমেদ সভাপতি বাংলাদেশ ছাত্রশিবির সুন্দরগঞ্জ উপজেলা শাখা।
হারুন অর রশিদ সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন। মো: আ: রশিদ, খিজির উদ্দিন, আব্দুল ওয়াহাব, নুর আলম সরকার, ফারুক হোসেন, রোকনুজ্জামান সরকার, মমিনুল ইসলাম, রাশিদুল ইসলাম রাঙ্গা, মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পবিত্র রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসে শ্রমিকদের উচিত নিজেদের নৈতিকতা ও কর্মসংস্কৃতির উন্নয়ন ঘটানো। রমজান ধৈর্য, ত্যাগ ও ঐক্যের শিক্ষা দেয়, যা শ্রমিকদের অধিকার আদায়ে অনুপ্রেরণা যোগায়।
বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন অফিস শ্রমজীবী মানুষের জন্য সহায়ক কেন্দ্র হিসেবে কাজ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ, শ্রমজীবী মানুষের সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির জন্য বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Reporter Name 















