ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের দু’ পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৫৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ৬০৯ বার পড়া হয়েছে

মো: শাহীন আলম, স্টাফ রিপোর্টার:

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বিএনপি – জামায়াতের দু’ পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এ সময় ভাঙচুর করা হয়েছে ৮টি মোটরসাইকেলসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। ঘন্টাব্যাপী ধাওয়ার ঘটনার সময় পথচারী ও ব্যবসায়ীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২০ নভেম্বর) রাত ৭টার দিকে পলাশবাড়ী উপজেলা পরিষদের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার সুত্রপাত হয়। পরে উভয় দলের নেতাকর্মীরা জড়ো হলো চৌমাথা মোড়ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । এক ঘন্টার বেশি সময় ধরে চলা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়।

পরে দেশীয় অস্ত্রহাতে চৌমাথা মোড়ের রংপুর-ঢাকা মহাসড়কে মহড়া দেয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। ঘটনার সময় পলাশবাড়ী থানা পুলিশ খবর পেয়ে রাত ৮ ঘটিকার দিকে সেনাবাহীনির সদস্যসহ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় নেতাকর্মীরা সড়ক থেকে সড়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানায়- মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামায়াতপন্থী রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে পরিষদের সদস্যদের অনাস্থা প্রস্তাব ঘিরে বিএনপি-জামায়াতের দুই পক্ষের নেতাকর্মীদের বিরোধ দেখা দেয়। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. কামরুল হাসানের কার্যালয়ে অনাস্থা প্রস্তাবের বিষয়ে শুনানি হয়। শুনানিতে পরিষদের (সদস্য) মেম্বারদের মধ্যে কয়েকজন অনাস্থা প্রস্তাবের পক্ষে কথা বলেন। এ নিয়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা জড়িয়ে পড়ে। পরে পরিষদের গেটে আসলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা শুরু হয়। এসময় ভাঙচুর করা হয়েছে দোকানসহ বেশ কয়েকটি মোটরসাইকেল। ঘটনার সময় উভয় দলের নেতাকর্মী, পথচারী ও ব্যবসায়ীসহ অন্তত ১০ জন আহত হয়।

এদিকে, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মুর্হুতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীসহ অনেকেই ছোটাছুটি করতে থাকেন। এসময় দ্রুত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেন ব্যবসায়ীরা। তবে ঘটনার সময় পুলিশকে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা জানিয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্রু মুঠোফোনে জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি। তবে আহতদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। মহদীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে পুলিশ ও সেনাবাহীনির টহল জোরদারের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় রাত সোয়া ৯টা পর্যন্ত কোন দলের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি।

এ বিষয়ে জানতে চেষ্টা করেও পাওয়া যায়নি পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছামাদ ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা  মো. নজরুল ইসলাম লেবুকে। এমনকি তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। তবে মুঠোফোনে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পলাশবাড়ী পৌর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম লিয়াকত জানান, ঘটনার সময় তাদের ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এসময় একটি অফিস ও নেতাকর্মীদের ৮টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আগুন দেয়া হয় দুটি মোটরসাইকেলে। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে অস্ত্রহাতে ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটায় বলে অভিযোগ করেন তিনি।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের দু’ পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট সময় ০৬:৫৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪