ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় ন্যায্যমূল্যের দোকানে স্বস্তি নিম্নআয়ের মানুষের

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৫৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ৫৮০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি,নওগাঁ: 

নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ সংলগ্ন বাজারে চালু হয়েছে ন্যায্যমূল্যের দোকান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে স্বল্প আয়ের মানুষ কিছুটা কম দামে পণ্য পেয়ে স্বস্তি প্রকাশ করছেন। দোকান চালুর পর থেকে ভিড় লেগেই থাকছে ক্রেতার। শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার আইনজীবীর সহকারী ময়েজ উদ্দিন বলেন, প্রতিদিন বাজারে কোনো না কোনো নিত্যপণ্যের দাম বাড়ছে।

আমাদের আয় বাড়ছে না। আমরা স্বল্প আয়ের মানুষ কষ্টে জীবন-যাপন করছি। এমন ঊর্ধ্বগতির বাজারে ন্যায্যমূল্যের দোকান আমাদের স্বস্তি দিচ্ছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রবিন শীষ বলেন, স্বল্প আয়ের মানুষের কথা ভেবে জেলা প্রশাসকের নির্দেশনায় ন্যায্যমূল্যের দোকান চালু করা হয়েছে।

মাঠে উৎপাদিত ফসল বিশেষ করে কাঁচা সবজি হাত বদল হলেই দাম বাড়ে। এতে কৃষক যেমন পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন তেমনি ভোক্তাদের দ্বিগুণ দামে বাজার থেকে সেই পণ্য কিনতে হয়। উভয়পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। লাভবান হচ্ছে তৃতীয় পক্ষ।

এ সমস্যা থেকে উত্তোরণের লক্ষ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কিনে ন্যায্যমূল্যের দোকান। জেলা প্রশাসক আবদুল আউয়াল বলেন, মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে যোগাযোগ করে সবজি এনে এ দোকানে ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে। ইতিবাচক ফল পাওয়া গেলে জেলার প্রতিটি উপজেলায় এ দোকান চালু করা হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় ন্যায্যমূল্যের দোকানে স্বস্তি নিম্নআয়ের মানুষের

আপডেট সময় ০৫:৫৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪