ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় স্বর্ণ চুরির চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ৬১০ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে অভিনব কায়দায় স্বর্ণ চুরির সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্রের দুই মহিলাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও স্বর্ণ বিক্রির টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।

১ জানুয়ারি বুধবার দুপুর দেড়টায় নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান। গ্রেফতাররা হলেন- দিনাজপুর জেলার কতোয়ালী থানার তামলিপাড়া গ্রামের রমজান আলী (৪৬) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৩০) এবং কালিতলা গ্রামের মৃত মোতাহারুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৫৫)।

সংবাদ সম্মেলন গাজিউর রহমান বলেন- গত ২৬ ডিসেম্বর দুপুরে নওগাঁ মহাদেবপুর সদরে একটি জুয়েলার্স দোকান থেকে স্বর্ণ কেনার নামে কৌশলে ব্রেসলেট চুরি করে চোর চক্রের সদস্যরা। ঘটনায় থানায় মামলা করেন দোকান মালিক অনিমেষ চন্দ্র। মামলার পর চোরদের শনাক্তকরণ, গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারে দোকানের সিসিটিভি ফুটেজ নিয়ে পুলিশ মাঠে নামে।

এরপর মঙ্গলবার রাতে প্রযুক্তির সহায়তায় দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা স্বর্ণ চোর দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ব্রেসলেটসহ আরও দুইটি স্বর্ণের চেইন এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এছাড়া চোরাই স্বর্ণ বিক্রির ১ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তদন্তের জন্য আসামিদের আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় স্বর্ণ চুরির চক্রের ৩ সদস্য গ্রেফতার

আপডেট সময় ১২:১৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫